Background
HomeBlogবিয়ের মৌসুমে আপনার জন্য পারফেক্ট পারফিউম কোনটি?

বিয়ের মৌসুমে আপনার জন্য পারফেক্ট পারফিউম কোনটি?

February 28, 2026
5 mins
4 views
বিয়ের মৌসুমে আপনার জন্য পারফেক্ট পারফিউম কোনটি?

বিয়ের সাজগোজ মানেই জমকালো পোশাক, নিখুঁত মেকআপ আর পরিপাটি লুক। তবে আপনার এই সামগ্রিক উপস্থিতিকে পূর্ণতা দিতে পারে একটি মানানসই ও চমৎকার সুগন্ধি। শীতের এই উৎসবমুখর সময়ে চারদিকে যখন আনন্দের আমেজ, তখন আপনার পাশ দিয়ে কেউ হেঁটে গেলে যেন এক পলকের জন্য থমকে দাঁড়ায়- এমন আভিজাত্য ও আকর্ষণ যোগ করতে পারে কেবল সঠিক পারফিউমটিই।

অনেকেই দ্বিধায় থাকেন যে, এত ব্র্যান্ডের ভিড়ে পারফিউম কোনটা ভালো হবে? বাজেটের মধ্যে সেরা কীভাবে সেরা পারফিউম নির্বাচন করা যায় সেই সেই কথাই বলব। তবে তার আগে পারফিউমের কিছুটা অজানা ইতিহাস জেনে নিই।

পারফিউমের ইতিহাস

আমরা আজ যে দৃষ্টিনন্দন কাঁচের পারফিউম বোতল ব্যবহার করি, এর পেছনে রয়েছে হাজার বছরের এক সমৃদ্ধ ইতিহাস। অনেকের মনেই প্রশ্ন জাগে, পারফিউমের ইতিহাস আসলে কতটা পুরনো কিংবা কবে থেকে পারফিউম ব্যবহার শুরু হলো?

Blog image

ইতিহাসবিদদের মতে, সুগন্ধির ব্যবহার শুরু হয়েছিল প্রায় ৪,০০০ বছর আগে প্রাচীন মেসোপটেমিয়া ও মিশরীয় সভ্যতায়। তবে তখনকার সুগন্ধি আজকের মতো তরল ছিল না; সেগুলো ছিল মূলত ধূপ বা সুগন্ধি তেলের মিশ্রণ। আর কে প্রথম পারফিউম ব্যবহার শুরু করেছিলো- এর উত্তর ইতিহাসে সুনির্দিষ্টভাবে পাওয়া না গেলেও, প্রাচীন নথিপত্রে ‘তপ্পুতি’ (Tapputi) নামক এক নারী রসায়নবিদের নাম পাওয়া যায়। তাকেই বিশ্বের প্রথম পরিচিত পারফিউম নির্মাতা হিসেবে গণ্য করা হয়; যিনি ফুল, ভেষজ এবং বিভিন্ন তেল নিয়ে গবেষণা করে সুগন্ধি তৈরি করতেন।

অন্যদিকে, ভারতীয় উপমহাদেশে সুগন্ধি বা ভেষজ নির্যাস তৈরির চর্চা ছিল সুপ্রাচীন। তবে মোগল আমলে ‘আতর’ (Attar) তৈরির মাধ্যমে এই শিল্প পূর্ণতা লাভ করে। মোগল সম্রাটরা, বিশেষ করে সম্রাট জাহাঙ্গীর ও সম্রাজ্ঞী নূরজাহান ছিলেন পারফিউম শিল্পের অন্যতম পৃষ্ঠপোষক। তাদের হাত ধরেই উপমহাদেশে সুগন্ধি আভিজাত্যের প্রতীকে পরিণত হয়। কালের পরিক্রমায় সেই প্রাচীন সুগন্ধিই আজ আমাদের নিত্যসঙ্গী আধুনিক পারফিউমে রূপ নিয়েছে, যা আমাদের ব্যক্তিত্বের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে।

কোন পারফিউম ব্যবহার করা সাশ্রয়ী?

এবার আসি মূল প্রসঙ্গে- বিয়ের আসরে আপনি কোন পারফিউম ব্যবহার করবেন? কিংবা কোন সুগন্ধিটি আপনার ব্যক্তিত্বকে সবার সামনে সবচেয়ে আকর্ষণীয়ভাবে তুলে ধরবে? বিয়ের দাওয়াত বা অনুষ্ঠানের জন্য অনেকেই কেবল দামি পারফিউম খুঁজে বেড়ান। কিন্তু সাশ্রয়ী মূল্যে অর্থাৎ কম দামে সেরা পারফিউম দিয়েই যদি আভিজাত্যময় উপস্থিতি তৈরি করা যায়, তবে বিষয়টি আরও চমকপ্রদ হয়।

Blog image

বর্তমান বাজারে সাশ্রয়ী মূল্যে দীর্ঘস্থায়ী সুগন্ধের জন্য সবার পছন্দের শীর্ষে রয়েছে Fogg (ফগ)। যারা পারফিউমের দাম কত- এই চিন্তায় থাকেন, তাদের জন্য ফগ একটি যথাযথ সমাধান হতে পারে। দাম সাশ্রয়ী হওয়ার পাশাপাশি ফগ পারফিউমের কিছু বিশেষ বৈশিষ্ট্য একে অনন্য করে তুলেছে।

  • দীর্ঘস্থায়ী সুগন্ধ: বিয়ের অনুষ্ঠান সাধারণত দীর্ঘ সময় ধরে চলে। ফগ পারফিউমের দীর্ঘস্থায়ী সুগন্ধ আপনাকে সারাদিন সতেজ ও প্রাণবন্ত রাখবে।

  • নো গ্যাস ফর্মুলা: প্রচলিত বডি স্প্রে বা ডিওডোরেন্টের মতো এতে গ্যাস নেই। ফগের ‘নো গ্যাস’ ফর্মুলায় শুধু সুগন্ধিই সরাসরি বের হয়, যা অপচয় কমিয়ে কার্যকর ব্যবহার নিশ্চিত করে।

  • বৈচিত্র্যময় সংগ্রহ: আপনার সাজগোজ বা পোশাকের সাথে মানানসই নানা ফ্লেবারের পারফিউম ফগের সংগ্রহে রয়েছে।

তাই পারফিউম কোনটা ভালো হবে- এই দ্বিধা দূর করতে ফগের বিভিন্ন ভ্যারাইটি থেকে আপনি সহজেই পছন্দ করতে পারেন। আর এই বিয়ের মৌসুমে Fogg (ফগ) হতে পারে আপনার বিশ্বস্ত সহচর সঙ্গী।

পারফিউমের দাম কত?

Blog image

বাজারে বর্তমানে বিভিন্ন ব্র্যান্ড ও ভ্যারাইটির সুগন্ধি পাওয়া যায়। সাধারণত ব্র্যান্ডের পরিচিতি, সুগন্ধির স্থায়িত্ব এবং পারফিউম বোতল-এর আকারের ওপর ভিত্তি করে পারফিউম দাম কত হবে তা নির্ধারিত হয়। লাক্সারি ব্র্যান্ডের একটি পারফিউমের দাম সাধারণত ৫,০০০ টাকা থেকে শুরু করে ২০,০০০ টাকা কিংবা তারও বেশি হতে পারে। তবে আপনি যদি বাজেটের মধ্যে কম দামে সেরা পারফিউম খুঁজে থাকেন, যেখানে প্রিমিয়াম কোয়ালিটি ও দীর্ঘস্থায়ী সুগন্ধ- উভয়ই পাওয়া যাবে, সেক্ষেত্রে Fogg (ফগ) হতে পারে আপনার জন্য সঠিক পছন্দ। মাত্র ১,৫০০ টাকা বাজেটের মধ্যেই ফগ-এর চমৎকার সব কালেকশন আপনি অনায়াসেই পেয়ে যাবেন। সাশ্রয়ী দাম হওয়া সত্ত্বেও ফগ আপনাকে দেবে কোনো দামি পারফিউম-এর মতোই আভিজাত্য ও শতভাগ আত্মবিশ্বাস। তাই বিয়ের উৎসবে সবার মাঝে নিজেকে আলাদা করে চেনাতে Fogg হতে পারে আপনার বিশ্বস্ত সঙ্গী। এর মোহনীয় সুগন্ধ কেবল আপনার উপস্থিতিকেই জানান দেবে না, বরং আপনার আত্মবিশ্বাসকে করবে আরও সুদৃঢ়।

About the Author

চিহুক

চিহুক