Background
HomeBlogমিথিলার সঙ্গে কী ঘটেছিল

মিথিলার সঙ্গে কী ঘটেছিল

November 25, 2025
5 Minutes
11 views
মিথিলার সঙ্গে কী ঘটেছিল

Blog image

থার্সডে নাইট, অর্থাৎ বৃহস্পতিবার রাত মানেই একটু ফান–ফুর্তি।

পরের দিন শুক্রবার বা ছুটির দিন হওয়ায় থার্সডে নাইট ব্যস্তময়

  • জীবন থেকে একটু মুক্তির সময় যেন। বন্ধুদে

  • র সঙ্গে এমন এক আড্ডায় মুখর হতে চেয়েছিলেন কয়েক বন্ধু

  • । কিন্তু সেই আড্ডা তাদের জীবনে প্রশান্তি তো আনেইনি বরং তৈরি করে

  • ছে সমস্যা। কী এবং কেন সেই সমস্যা?

  1. ফ্ল্যাশ ফিকশন ‘থার্সডে নাইট’ গল্পের সব উত্তর মিলবে।

  2. এটি মূলত বন্ধুদের নিয়ে ইনভেস্টিগেশন থ্রিলার ঘরানার গল্প এ

  3. বং সত্য ঘটনার অনুপ্রেরণায় এটি নির্মাণ করেছেন জাহিদ প্রীতম। ২৬

  4. নভেম্বর রাত ১২টায় কনটেন্টটি মুক্তি পাবে চরকিতে।

এরইমধ্যে প্রকাশ পেয়েছে ফ্ল্যাশ ফিকশন ’থার্সডে নাইট’–এর ট্রেলার। যেখানে ধারণা পাওয়া গেছে ’থার্সডে নাইট’-এর পার্টি, নির্দিষ্ট একটা সময়ের স্মৃতি মনে না পরার মতো ঘটনা এবং সেই ভুলে যাওয়া সময়টাই পুলিশের তদন্ত করে বের করার প্রয়াস।

Blog image

ফ্ল্যাশ

ফিকশনটিতে বন্ধুদের চরিত্রে অভিনয় করেছেন তানজিয়া জামান মিথিলা, সৌম্য জ্যোতি, ফররুখ আহমেদ রেহান, তাওহীদুল তামিলসহ অনেকে। এতে পুলিশের চরিত্রে আছেন সামিরা খান মাহি। মিথিলার সঙ্গে ঘটে যাওয়া ঘটনা নিয়ে বন্ধু–পুলিশ এবং একজন ড্রাইভারের নানা ঘটনায় এগিয়ে গেছে কাহিনি।

জাহিদ প্রীতম জানান, ‘থার্সডে নাইট’– এর গল্পটি এদেশে ঘটে যাওয়া একটি অপরাধমূলক ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে লেখেন তিনি। নির্মাতার দাবি, ফ্ল্যাশ ফিকশনটিতে তিনি একটি ঘটনাকে কয়েকজনের দৃষ্টিতে দেখানোর চেষ্টা করেছেন, যেটাকে তিনি বলছেন ‘রশোমন ইফেক্ট’।

বিনোদন জগতে তানজিয়া জামান মিথিলা এবং সামিরা খান মাহির বন্ধুত্বের কথা অনেকের জানা। দুজনেই দেশের মিডিয়া ইন্ডাস্ট্রিতে কাজ করছেন অনেকদিন ধরেই। তবে এটি তাদের একসঙ্গে প্রথম কোনো ফিকশন, জানান মাহি।

অভিনেত্রী সামিরা খান মাহি বলেন, ‘মিথিলা জন্যই আমার এই কনটেন্টে কাজ করা। আমরা প্রায়ই আমাদের কাজ নিয়ে আলোচনা করতাম। যখন সুযোগ এল একসঙ্গে কাজ করার, তখন আর না করিনি।’

About the Author

B

Basudev Paul